Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসক নান্নুর

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 59

নওগাঁ জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার (১৩ মে) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নওগাঁর উন্নয়ন, সরকারি কর্মসূচির বাস্তবায়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবুবকর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন (ডিএসবি, বিশেষ শাখা)। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুবকর সিদ্দিক নান্নু বলেন, “বাংলাদেশ বাঁচলে নওগাঁ বাঁচবে।” তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণের সুদ মওকুফ, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে রাজনৈতিক হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে কেউ ব্যক্তিগত সুবিধা নিতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা পরিষদ প্রশাসক জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া নওগাঁর স্থানীয় সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বহুতলবিশিষ্ট জেলা পরিষদ মার্কেট নির্মাণ, খাল খননে অনিয়ম প্রতিরোধ, শহরে প্রতিদিন গ্রামাঞ্চল থেকে আসা ৩০ থেকে ৩৫ হাজার মানুষের সুবিধার্থে গণশৌচাগার নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা হবে।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “সাবেক রাষ্ট্রনায়ক শহীদ জিয়া যেমন দুর্নীতিকে প্রশ্রয় দেননি, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানও একই নীতিতে চলছেন।”

তিনি বলেন, জনগণের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব। সেই লক্ষ্যেই জেলা পরিষদ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তার কোনো কাজের ভুলত্রুটি থাকলে তা তুলে ধরে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসক নান্নুর

প্রকাশের সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬