Dhaka ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার কালুখালীর মৃগী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ সাউথ পয়েন্ট কলেজের ১১তলা থেকে পড়ে আহত অমিত আর নেই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম হামের টিকা নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ইতালিতে হামলা: দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
১০ লক্ষাধিক টাকার ক্ষতি

কালুখালীতে অগ্নিকান্ডে ২ দোকান ভস্মিভ‚ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 300

 রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে অগ্নিকান্ডে দুই দোকান ভস্মিভ‚ত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১০ লক্ষাধিক টাকার। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলো মুদি ব্যবসায়ী শাহিদ আহমেদ ও সেলুন ব্যবসায়ী আশরাফুল ইসলাম।

বোয়ালিয়া মোড়ের ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বুধবার রাতে সকল ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে দাউ দাউ করে আগুন জ¦লতে দেখে বাইরে বেরিয়ে কালুখালী ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিলন হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ লক্ষাধিক টাকার ক্ষতি

কালুখালীতে অগ্নিকান্ডে ২ দোকান ভস্মিভ‚ত

প্রকাশের সময় : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২