Dhaka ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আরও দুই মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / 4373

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব বাদী হয়ে বুধবার রাজবাড়ীর ২ নং আমলী আদালতে এক কোটি টাকার দাবিতে এবং মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান বাদী হয়ে দুই কোটি টাকার দাবিতে মানহানি মামলা দুটি দায়ের করেন। এনিয়ে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে চারটি মামলা দায়ের হলো।

একটি মামলার বাদী আতিউর রহমান নবাব অভিযোগ করেন, গত ৩১ জুলাই তারিখে সাংবাদিক প্রবীর শিকদার তার ফেসবুক  আইডিতে লেখেন ‘রাজবাড়ীর  কর্মবীর জিল্লুল হাকিম ও নিন্দুকের বন্দনা’ মর্মে অসত্য সংবাদ প্রচার করেছেন। সেখানে উল্লেখ করা হয়, সে একজন চোরকে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। এছাড়া ৩ আগস্ট তারিখে প্রবীর শিকদার আরও একটি পোস্টে লেখেন কালুখালীর এক নবাব হলেন গরীবের চাল চোর।

এসব বিষয় আদৌ সত্য নয় এবং মানহানিকর। এতে তার এক কোটি টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে একই আদালতে আরও দুটি মানহানি মামলা হয়েছে। গত ২৯ জুলাই তারিখে কালুখালীর মাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী ও গত ৫ আগস্ট তারিখে পাংশার মনোয়ার হোসেন জনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আরও দুই মামলা

প্রকাশের সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০