Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 46

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয় এবং যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করা হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬