Dhaka ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ‘ভিক্টরি রান উইথ আবু তালেব’ স্লোগানে মিনি ম্যারাথন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 89

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আবু তালেব’ স্লোগানে একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক তরুণ-যুবক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালেব। তার উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দৌড় শুরুর আগে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তারুণ্যই দেশের শক্তি; সুস্থ দেহ–মন গঠন ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ‘ভিক্টরি রান উইথ আবু তালেব’ স্লোগানে মিনি ম্যারাথন

প্রকাশের সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫