কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন, পাঁচ নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা

- প্রকাশের সময় : ০৯:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 58
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জয়িতা নারীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।
এবার কালীগঞ্জ উপজেলায় পাঁচ জন নারীকে বিভিন্ন শাখায় অবদান ও সাফল্যের জন্য জয়িতা ঘোষণা করা হয়। তারা হলেন—
মোছাঃ খুশি বেগম — নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী
রাশিদা খাতুন— সফল জননী
রাবিয়া খাতুন— শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী
রুপভান বেগম — অর্থনৈতিকভাবে সফল নারী
তৃপ্তি রানী রায়— সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এ ছাড়া বক্তব্য দেন—সাংবাদিক ও সমকাল প্রতিনিধি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এবং শিক্ষক বিদৌরা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতির নেত্রীবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























