Dhaka ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 136

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আবির সাহা শহরের সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, দুপুরে স্থানীয় লোকজন বাগানের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি জানান, মরদেহের মুখ ও হাত বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫