গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ৮ জুয়ারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 172
রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুর এলাকা থেকে রোববার রাতে আট জুয়ারিকে গ্রেপ্তার করেছে। তারা হলো জাকির শেখ, মাসুদ রানা, লিঠন শেখ, দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, আবুল হোসেন, আব্দুর রশিদ ও আব্দুল শেখ। এদের সবার বাড়ি মূলঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :


























