Dhaka ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

পাংশার দুর্গম চরে অভিযান॥ অবৈধ বালু তোলায় ৪ জনের কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / 272

জনতার আদালত অনলাইন    রাজবাড়ীর পাংশা উপজেলার  হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে দুর্গম চরে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে সাত দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো পাংশা উপজেলার চরআফড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোহম্মদ হারুন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার তাহেরপুর গ্রামের এয়ার আলীর ছেলে মামুন আলী, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের মনিরামপুর গ্রামের হোসেন শেখের ছেলে সাকিব শেখ ও গুরুচন্ডিপুর গ্রামের আয়ুব শেখের ছেলে আলম শেখ। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একাধিক বার চেষ্টা করেও তাদের ধরা সম্ভব হয়নি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পাংশা উপজেলার পদ্মা নদীর দুর্গম চরে একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। বেশির ভাগ সময়ে তারা রাতেই বালু উত্তোলন করে। সোমবার রাতে র‌্যাব-৮ এর একটি টিম সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। সে সময় অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  চারজনকে সাতদিন করে কারাদন্ড দেওয়া হয়।  তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশার দুর্গম চরে অভিযান॥ অবৈধ বালু তোলায় ৪ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ১০:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২