Dhaka ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’? শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ বিমান থেকে অভিজিৎ দীপকেসহ ককরোচ পার্টির ৩ শীর্ষ নেতা আটক ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস

গোয়ালন্দে মাদক ব্যবসায়ীসহ  গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / 470

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ এক মাদকব্যবসায়ী ও পৃথক মামলার দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থান পুলিশ সূত্র জানায়, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে গোয়ালন্দঘাট থানার এসআই(নিঃ)/ সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার দিনগত রাতে (২০জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন বাহিরচর দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়া সাকিনস্থ আমির মোল্লার বাড়ীর সামনে ফাঁকা জায়গা থেকে মাদক ব্যবসায়ী ১।মোঃ সোহেল রানা (৪১), পিতাঃ মৃত-নিজামুদ্দিন, সাং-বাহিরচর দৌলতদিয়া, সিদ্দিক কাজীর পাড়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীকে খবরের কাগজ দ্বারা মোড়ানো ছোট বড় ৪০ (চল্লিশ) পুড়িয়া কথিত গাঁজা, ওজন কাগজসহ ২০০ (দুইশত) গ্রাম, মূল্য অনুমান ৪,০০০/- (চার হাজার) টাকাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৪, তারিখ-২০/০১/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ রুজু করা হয়।
অপরদিকে শুক্রবার (২১ জানুয়ারী) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১। গোয়ালন্দঘাট থানার মামলা নং- ০৭(১১)২১ এর আসামী মোঃ আব্বাস সরদার(৪০), পিতা-মৃত মোহন সরদার, সাং-সাকের ফকির পাড়া, ২। গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৫(০১)২২ এর আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মৃত আব্দুল সরদার, সাং- পূর্ব উজান চর (হারেজ মিয়া পাড়া ১নং ওয়ার্ড,) উভয় থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মাদক ব্যবসায়ীসহ  গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২