Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে ২০ জনকে অর্থদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 270

জনতার আদালত অনলাইন ॥  দ্বিতীয় ধাপে করোনার সংক্রমন রোধে সরকার এক সপ্তাহের জন্য সারা দেশে লকনডাউন ঘোষণা করেছেন। এ অবস্থায় সরকারি আদেশ অমান্য করায় লকডাউনের প্রথম দিন থেকেই রাজবাড়ীর বালিয়াকান্দি প্রশাসন লকডাউন কার্যকরে তৎপর রয়েছে। দ্বিতীয় দিনে বালিয়াকান্দি বাজার, সোনাপুর বাজারসহ বিভিন্ন বাজারে ২০ জনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা এই অভিযান পরিচালনা করেন। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 উপজলা নিবার্হী কর্মকর্তা ১১টি মামলায় ৩ হাজার ৮শত ৫০ টাকা, অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৯টি মামলায় ১ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, নিত্যপ্রয়োজনীয় দোকান-পাট বাদে অন্যান্য দোকান বন্ধ রাখা, বিনা কারণে বাইরে চলাচল না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনার বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।

 ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, লকডাউন কার্যকরে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে আমি ও সহকারী কমিশনার (ভূমি) আলাদাভাবে ২০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে মানুষকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে সকল তৎপরতা চলমান রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত: লকডাউনের প্রথম দিনে বালিয়াকান্দিতে ১৯জনকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা  আদায় করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ২০ জনকে অর্থদন্ড

প্রকাশের সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১